Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বিয়ে করছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি

ঢালিউড সিনেমার নব প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি বিয়ে করছেন। পরিবারিক আয়োজনে অচিরেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে তার বিয়ে।

গত ২৪ মে দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে তানহার বিয়ে সম্পূর্ণ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন নায়িকা।এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

তানহা মৌমাছি |ছবি : ফেসবুক


‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আগমন ঘটে তানহার। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘ইয়েস ম্যাডাম’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।


বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share