Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বিয়ের পর ওমরাহ পালন করলেন স্পর্শিয়া

অভিনেত্রী স্পর্শিয়া ও স্বামী সৈয়দ রিফাত নাওঈদ হোসেন | ছবি: ফেসবুক

ভালোবাসা দিবসে সিলেটের সৈয়দ রিফাত নাওঈদ হোসেন সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নবদম্পতি স্বাভাবিকভাবে হানিমুনে গেলেও অভিনেত্রী গিয়েছেন সৌদি আরবে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হানিমুনের কোথায় যাবেন প্রসঙ্গে স্পর্শিয়া জানিয়েছেন, ‘হানিমুন বলব না, তবে আমরা দুজন মিলে কোথাও যাচ্ছি। আসলে আমাদের দুজনের আগে থেকেই পরিকল্পনা ছিল। বিয়ের পর দুজন মিলে ওমরাহ পালন করব। তারপর কাজে ফিরব। সেভাবেই আমরা ওমরাহ পালন করতে এসেছি। কয়েক দিন পর দেশে ফিরব। আমার এটা দ্বিতীয়বার ওমরাহ করা। তবে নাওঈদের প্রথমবার। ভালো লাগছে। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলো।‘

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে দুই পক্ষের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পুর্ন করেন স্পর্শিয়া ও রিফাত নাওঈদ দম্পতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share