Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বিয়ের জন্য চাইলেন ফ্রি পোশাক, কটাক্ষের মুখে সুরভী

সুরভী চান্দা ও করণ শর্মা । ছবি: সংগৃহীত

ডিজাইনারের কাছে নিজের বিয়ের জন্য ফ্রি পোশাক চেয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সুরভী চান্দা। অভিনেত্রীর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন ডিজাইনার আয়ুষ কেজরিওয়াল নিজেই।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সুরভীর মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন আয়ুষ। ক্যাপশনে লেখেন, “না, আমি কোনও ভাবেই আপনার বিয়ের জন্য আপনাকে বিনামূল্যে জামাকাপড় দেব না কারণ আপনি একজন সেলিব্রিটি!”

ডিজাইনারের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সুরভী তার বিয়ের নানা অনুষ্ঠানের জন্য বিনামূল্যে পোশাক চায় এবং তার বিনিময়ে আয়ুষকে ক্রেডিট দেওয়ার কথা বলেন।

এই বিষয়ে প্রচন্ড ক্ষোভ নিয়ে তিনি জানান, “এই প্রস্তাব নাকচ করে দিয়েছি আমি। আর এই সমস্ত তারকা, যারা সোশ্যাল মিডিয়ায় মানুষকে ইনফ্লুয়েন্স করেন। তার জন্য এমন কাজ মানা যায় না।”

উল্লেখ্য, ‘ইশকবাজ’, ‘নাগিন’,’ শেরদিল শেরগিল’ খ্যাত সুরভী তার বিয়ের ঘোষণা দিয়েছিলেন গত বছরেই। আসছে পহেলা মার্চ জয়পুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে করণ শর্মা ও সুরভী চান্দার বিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share