Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

বিপাশা কন্যার মুখে বাংলা ভাষা!

মেয়ে দেবীর সাথে অভিনেত্রী বিপাশা বসু | ছবি: ইনস্টাগ্রাম

২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও শেয়ার করেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সেখানে ছোট দেবীর মুখে বাংলা শুনে তাজ্জব পুরো নেটদুনিয়া।

নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী অভিনেতা করণ সিং গ্রোভার ও মেয়ে দেবীর সাথে কাটানো বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন বিপাশা। বাঙালী পরিবারের মেয়ে বিপাশা যে মেয়েকে হিন্দির পাশাপাশি বাংলা ভাষার শিক্ষাও দিয়েছেন আন্তর্জাতিক কন্যা দিবসে মিললো সেই প্রমাণ।

বিপাশার শেয়ার করা ভিডিওতে দেখা যায় মায়ের সাথে সাথে বাংলা বলছেন দেবী। অভিনেত্রী মেয়েকে জিজ্ঞেস করেন, ‘তুমি ভাল আছো?’এরপর মেয়েকে শেখান ‘আমি ভালো আছি’। মায়ের কথা অনুকরণ করে দেবীকে বলতে শোনা যায়, ‘আমি খুব ভাল মেয়ে, মিষ্টি মেয়ে।’

ছোট্ট দেবীর এই মিষ্টি মুহূর্তে মন ভরেছে নেটিজেনদের। কেউ বলছে, ‘ওমা, ও কী সুন্দর বাংলা বলছে, পুরো বাঙালি।‘ কেউ আবার পরামর্শ দিয়েছেন, ‘ওকে একটু পাঞ্জাবিও শেখান।’

উল্লেখ্য, বর্তমানে ছবির জগৎ থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়েকে নিয়েই কাটে তার সময়। দেবীর বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্ত নেট মাধ্যমে ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। পরিবারের সঙ্গেও সময় কাটান। বাঙালি আর পঞ্জাবি পরিবারের আদরে একটু একটু করে বড় হয়ে উঠছে ছোট্ট দেবী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share