Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিটিএসের গায়ককে হয়রানি: এক তরুণী আ’টক

বিটিএস তারকা ভি । ছবি: সংগৃহীত

বিটিএস ব্যান্ডের গায়ক ভি’কে হয়রানি করার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের সূত্রে, ২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভির বাসার নিচে অপেক্ষা করছিলেন সেই নারী। ভি’কে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য তিনি কথা বলার চেষ্টা করেছিলেন পরে লিফটে অনুসরণ করে জোর করে তার বাসায়ও ঢোকার চেষ্টা করেন। এক পর্যায়ে থেকে সেই তরুণী পালিয়ে যায়।

পরবর্তীতে, সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও এই বিটিএস তারকাকে হয়রানি করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক ২৮ অক্টোবর সংবাদমাধ্যমকে জানিয়েছে, যারা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হু’মকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

৮ সেপ্টেম্বর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’প্রকাশ করেছেন ভি। অ্যালবামটি বিলবোর্ড হট ১০০ তালিকা ও বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় জায়গা করে নিয়েছিল। এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ও ‘ইনার চাইল্ড’ গানে নজর কেড়েছেন ভি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share