Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

বিচ্ছেদের কিছু মাস আগেই মা হতে চেয়েছিলেন সামান্থা!

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু | ছবি: পিঙ্কভিলা

৮ আগস্ট বিচ্ছেদের কষ্ট ভুলে নতুন জীবনের শুরু করেছন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী ও অভিনেতা নাগা চৈতন্য। এর পরেই ফের আলোচনায় নাগা-সামান্থা জুটি। এবার জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য।

২০২১ সালে বিচ্ছেদের মাত্র কয়েক মাস আগেই অর্থাৎ আগস্ট মাসে নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা! সেই সময়ে এক সাক্ষাৎকারে প্রযোজক নীলিমা গুণা জানিয়েছিলেন, ‘অভিনেত্রী নাগার সন্তানের মা হওয়ার পরিকল্পনা করেছিলেন। সামান্থাকে ‘শকুন্তলম’ ছবির প্রস্তাব দিতে গিয়েছিলাম আমি ও বাবা। সেই সময়ে একটি শর্ত দিয়েছিলেন অভিনেত্রী। সামান্থা বলেছিলেন, একটি শর্তেই তিনি অভিনয় করতে পারেন এই ছবিতে। শুটিং শেষ হতে হবে ২০২১-এর জুলাই বা আগস্টের মধ্যে। কারণ তার পরে তিনি মা হওয়ার পরিকল্পনা করছিলেন। পরিবারকেই নাকি অগ্রাধিকার দিয়েছিলেন অভিনেত্রী।’

সেই স্বপ্ন পূরণ হয়নি সামান্থার। ২০২১ সালের অক্টোবরেই নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তিনি।

অনেকদিন ধরেই জল্পনা চলছিল, শোভিতার সঙ্গে সম্পর্কে নাগা। কিন্তু সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা কেউই। অবশেষে ৮ আগস্ট, বৃহস্পতিবার শোভিতার সঙ্গে বাগদান সারেন নাগা চৈতন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share