Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বাবুর বাবাকে অপুর শুভেচ্ছা

ছেলে জয়ের সাথে অপু বিশ্বাস ও শাকিব খান | ছবি: আনন্দবাজার

সম্পর্ক না থাকলেও প্রাক্তন স্বামী ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের যেকোনও অর্জনে শুভেচ্ছা জানাতে ভোলেন না ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রি অপু বিশ্বাস। তাই তো শাকিবের ক্যারিয়ারে আরও একটি সুসংবাদ এলে নীরব থাকেন নি তিনি।

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে আরব আমিরাতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে। তা দেওয়া হয়েছে আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে।
সেই খুশিতে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাকিব খানের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী অপু। যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে (সংস্কৃতি মন্ত্রণালয়) দাঁড়িয়ে আছেন নায়ক। সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘অভিনন্দন বাবুর বাবা।’

এর আগে গেল ১৮ এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে গেল ১৬ জুলাই সেই ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। নায়কের আসন্ন ছবি ‘দরদ’ এর পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও আছে বলে জানা যায়। অনন্য মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share