Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাবা হারালেন সামান্থা রুথ প্রভু

সামান্থা রুথ প্রভু ও বাবা জোসেফ প্রভু | ছবি: ইনস্টাগ্রাম

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকে চলমান কঠিন সময়ের মাঝেই ২৯ নভেম্বর বাবা জোসেফ প্রভুকে হারালেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।  

দক্ষিণী তারকার বাবার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। শোকস্তব্ধ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। সেখানে লিখেছেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা।’ সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি ব্যবহার করেন।  

অভিনেত্রী সামান্থার ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশর্ট

বেশ আগে এক সাক্ষাৎকারে সামান্থা তার বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এ অভিনেত্রীর ভাষ্যমতে, ‘বেড়ে উঠার যাবতীয় সব নিজের সিদ্ধান্ত নিয়ে লড়াই করতে হয়েছে আমাকে। আমার বাবা অনেকটা এমন ছিলেন, যেমনটা অধিকাংশ ভারতীয় মা-বাবা হয়ে থাকেন। তারা মনে করে তারা আপনাকে রক্ষা করছে, আসলে আমাকে তিনি বলেছিলেন আমি স্মার্ট নই।’

তবে সময়ের সাথে সাথে বাবা জোসেফ প্রভুই যেকোনও চড়াই-উৎরাইয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সামান্থার জন্য। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন এই ঘটনায় নিজের দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ। সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি। জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভুর ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’। অ্যাকশন ধাঁচের এই সিরিজে তার সাথে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share