Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাবা হারালেন নায়িকা পপি

সাদিকা পারভিন পপি ও তার বাবা আমির হোসেন । ছবি: ফেসবুক

মারা গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন। নায়িকার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন মৃত্যুর সংবাদটি।

জানা গেছে, বিগত কয়েক বছর থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আমির হোসেন। সমস্যা বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমির হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতেই ছিলেন।

প্রসঙ্গত, পপি ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা পপির অভিনীত ছবিগুলো হলো- ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’।

তবে দীর্ঘদিন থেকে পপি অভিনয়ে অনুপস্থিত। আর বছর তিনেক থেকে তিনি আছেন একদমই অন্তরালে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share