Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

বাবা হওয়ার খবর দিলেন বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল । ছবি: এনসিআর নিউজ

একের পর এক সুখবর আসছে বলিপাড়া থেকে। বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার দ্বিতীয় সন্তান আসার খবর থেকে শুরু করে ইয়ামি গৌতমসহ আলি ফজল ও রিচা চাড্ডাও দিয়েছেন ঘরে নতুন অতিথি আসার খবর। তারকাদের সুখবর দেওয়ার তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। বাবা হতে যাচ্ছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত এ তারকা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বরুণ একটি ছবি পোস্ট করেছেন। আলো আঁধারিতে ঘেরা ছবিটিতে বরুণকে দেখা যাচ্ছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী নাতাশা দালালের পেটে চুমু খেতে। ছবির পোস্টের ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

উল্লেখ্য যে, ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ককে পূর্ণতা দেন বরুণ ও নাতাশা। তাদের সম্পর্ক নিয়ে জানা গেছে, বরুণ বেশ কয়েকবার প্রেম নিবেদন করার পর শেষমেশ তার প্রস্তাবে রাজি হন নাতাশা। বিষয়টি নিয়ে অভিনেতা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ও আমাকে তিন-চার বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি।’

হাল না ছেড়ে বরুণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বলেই জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়েছিল ২০২১ সালে। এবার আরও একটি নতুন অধ্যায় শুরু করে আগামীতে বাবা হয়ে দারুণ এক সময় পার করার অপেক্ষায় আছেন বলিউডের এই তারকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share