Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

বাইফা’র উপদেষ্টা হলেন তাসনোভা মাহবুব সালাম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তাসনোভা মাহবুব সালাম। তিনি একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তাকে বাইফা’র উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে।  

বাইফা গত তিন বছর ধরে বাইফা অ্যাওয়ার্ড প্রদান করছে। দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান ও নাচের সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হয় এই পুরস্কারে। দর্শক ভোট এবং জুরি বোর্ডের রায়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন হয়। এছাড়া, প্রতি বছর একজন কিংবদন্তী শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

তাসনোভা মাহবুব সালাম গতবছর ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪’ এবং গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য ‘বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪’ সম্মাননা অর্জন করেছেন। তাছাড়া, বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের হাত থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ ও গ্রহণ করেছেন তিনি।

গত বছর বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদাণ করা হয়। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share