Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

বাংলাদেশ আমায় মাথায় করে রেখেছে: স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি । ছবি: সংগৃহীত

সম্প্রতি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকা এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ভারতে ফিরে যাওয়ার সময় নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান বাংলাদেশে তার অভিজ্ঞতার কথা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’। ছবির স্ক্রিনিং শেষে ২৬ জানুয়ারি কলকাতা ফিরে যান এই অভিনেত্রী। এসময় এয়ারপোর্ট থেকে ধারনকৃত এক ভিডিও বার্তায় স্বস্তিকা জানান, এত এত উপহার আর ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের সবার থেকে যে তার ২টি লাগেজ ওভার ওয়েট হয়ে গেছে তাও পারেনি, নিজের হাতে ও কাঁধেও ছিল শপিং ব্যাগ।

এছাড়া আর একটি ভিডিও বার্তা প্রকাশ করে অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করা লোকেদের জবাব দিয়ে তিনি লেখেন, “এয়ারপোর্টের পথে এই আর্টিকেলটা চোখে পড়ল। বিজয়ার পরে ছবির প্রমোশনে দেওয়া ইন্টারভিউ। কয়েকটা কমেন্ট চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত। ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়ত একটু খারাপ লাগতো, কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত ভালবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কটু্ কথা আর খুব একটা গায়ে লাগছে না।

তিনি আরও লিখেন, “আপনারা যারা শুধুই নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে। থ্যাঙ্ক ইউ বাংলাদেশ আপনারা অনেক মনবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share