Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বাংলাদেশে বুরাকের সাক্ষাৎ পেলেন যারা

ঢাকায় বুরাক ওজসিভিট । ছবি: ফেসবুক

ঢাকায় এসেছেন ‘কুরুলুস উসমান’ শীর্ষক তুরস্কের দর্শকপ্রিয় সিরিজের অভিনেতা বুরাক ওজসিভিট। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও অভিনেতার ভক্তদের কমতি নেই। তার সঙ্গে যদি একবার দেখা করার সুযোগ মিলে তাহলে স্বপ্ন সত্যি হবে অনেক ভক্তের। ২৬ মে সেই স্বপ্নই পূরণ হলো!

বুরাক ওজসিভিট । ছবি: গুগল

ঢাকায় আসার আগে ২৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজসিভিট জানান, ‘আমি বাংলাদেশে আসছি। দেখা হচ্ছে শিগগিরই।’ ভিডিও বার্তায় অভিনেতা বলেন, ‘আমি আগামী ২৬ মে গুলশান ১ নম্বরে সিঙ্গারের বেকো স্টোরে থাকব। আপনাদের সঙ্গে দেখা হবে।’

অবশেষে ২৬ মে সিঙ্গারের বেকো স্টোরের সামনেই ভক্তদের দেখা দিলেন ওজসিভিট। শত শত ভক্ত জড়ো হয়েছিলেন সেই স্টোরের সামনে। অভিনেতাও হতাশ করেননি তার ভক্তদের। স্টোরের বাইরে দাঁড়িয়ে হাত নেড়েছেন সবার উদ্দেশ্যে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ভক্তদের উন্মাদনা ও তাদের উদ্দেশ্যে ওজসিভিটের হাত নাড়ানোর ভিডিওটি।

ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের এ অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share