Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

বাংলাদেশে আসছেন ‘উই ডোন্ট টক এনিমোর’ খ্যাত চার্লি পুথ

চার্লি পুথ | ছবি: সংগৃহীত

মার্কিন গায়ক চার্লি পুথের আগমন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ২০২৪ সালের শুরুতেই ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘উই ডোন্ট টক এনিমোর’ খ্যাত এই গায়কের কনসার্ট। এর জন্য চলছে প্রস্তুতি।

চার্লির বাংলাদেশের ভক্তদের জন্য বড়দিনের উপহার স্বরূপ ২৫ ডিসেম্বর মার্কিন গায়ককে নিয়ে কনসার্ট আয়োজন করার ঘোষণা আসে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন ইভেন্টস কনসার্টটির আয়োজন করতে যাচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে বৃষ্টি সুত্রধর জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০২৪ সালের জানুয়ারিতে আয়োজনের সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চার্লির অংশগ্রহণে এই কনসার্ট।

যদিও কনসার্টের তারিখ নিয়ে এখনো নিশ্চিত কোনো খবর নেই। জানা গেছে, চার্লির পাশাপাশি আয়োজনে অংশ নিবেন দেশীয় শিল্পীরাও। সব শিল্পীদের সাথে ফাইনাল কথাবার্তা শেষে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে চার্লির সঙ্গে কনসার্টের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে বলেও জানা গেছে। কনসার্টের একদিন আগে টিম নিয়ে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।

ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে পছন্দের তালিকায় প্রথম স্থানে আছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share