Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বাংলাদেশের জয়ে তারকাদের অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে উচ্ছ্বাসিত পুরো দেশ। পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব এক পোস্ট করে লিখেছেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ২-০ তে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। অভিনন্দন প্রিয় বাংলাদেশ।’

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর ভাষ্য, ‘টাইগারদের অভিনন্দন, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টেস্ট সিরিজ জয়। যেখানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।’

গীতিকার রবিউল ইসলাম জীবন বাংলাদেশ টিমের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়, এতো মহা গৌরবময়। দুই যুগের টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, শ্রেষ্ঠ অর্জন। অদম্য বাংলাদেশ এগিয়ে যাক। প্রতিটি স্তরে এর রেশ ছড়াক।’

পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।’ সেই পোস্টে শিমুল নামে একজনের ভাষ্য, ‘অভিনন্দন, তবে আজ আপাও নেই আপাকে কল দিয়ে বলার মত লোকটাও নেই।’

উল্লেখ্য, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। জয়ে ২-০তে স্বাগতিক দলকে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share