Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বলিউডে ফিরছেন আদনান সামি

সংগীতশিল্পী আদনান সামি | ছবি: হিন্দুস্তান টাইমস

দীর্ঘ ৯ বছর পর ফের বলিউডে ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় গায়ক আদনান সামি। একসাথে দুটো ছবিতে প্লেব্যাক করছেন তিনি। ‘কাসুর’ এবং ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা’ ছবি দুটোতে গান গেয়েছেন তিনি। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে আদনান সামি জানিয়েছেন, ‘এটা একেবারেই প্ল্যান করে, হিসেবে করে করিনি। কিন্তু হয়ে গেল। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হবো বলে সময় লাগত। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয় এই সেদিন ‘বাজরাঙ্গী ভাইজান’ হলো আর তাতে আমি ‘ভার দো ঝোলি’ গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’  

তিনি আরও বলেন, ‘আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিংয়ে ফিরেছি। স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’

প্রসঙ্গত, নব্বই দশকের গানের ধারা স্বাভাবিক গতিতে চলতে থাকলেও ২০১০ এ এসে অস্তিত্ব হারাতে থাকেন সামি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান গানের জগৎ থেকে। যদিও শেষের কয়েক বছর তিনি শুধু সংগীত পরিচালনার কাজই চালিয়ে গেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share