Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বলিউডে পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের অভিষেক

তরুণ প্রজন্মের জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে পাকিস্তান, ভারত এমনকি বাংলাদেশের দর্শকদেরও প্রশংসা কুড়িয়েছেন। মূলত ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এবার বলিউড সিনেমায় পা রাখতে যাচ্ছেন এই পাকিস্তানী অভিনেত্রী।

‘কাভি মে কাভি তুম’ নাটকে হানিয়া আমির ||

পাকিস্তানি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত। জানা গেছে, হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম ‘সরদার জি ৩’। ইতিমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।  

সিনেমার গল্প কী, সে সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের কিছু ভিডিও এবং স্থির চিত্র। যা দেখে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের। সিনেমাটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার জি ৩’। ‘সর্দার জি’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় কিস্তি ২০১৬ সালে মুক্তি পায়। প্রথম কিস্তিতে অভিনয় করলেও দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি দিলজিৎ। এবার তৃতীয় কিস্তিতে হানিয়া আমিরকে নিয়ে ফিরছেন এ গায়ক-অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share