Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

 বরিশালের ইচ্ছার ‘মিস বাংলাদেশ’ জয়

৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। যেখানে সেরার শিরোপা জিতে ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাওয়া মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্বকরার জন্য নির্বাচিত হয়েছেন বরিশালের মেয়ে ফেরদৌসী তানভীর ইচ্ছা।

ইচ্ছা এর আগে ‘মিস বাংলাদেশ আর্থ’-এর শিরোপাও জিতেছেন। ঢাকায় জন্মগ্রহণকারী এবং বেড়ে ওঠা ইচ্ছা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ছেন। তার মা, যিনি একা তাকে বড় করেছেন এবং পেশায় শিক্ষক, তাকে সবসময় সমর্থন দিয়েছেন। ১ম রানার-আপ কাজী তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবাল-এ এবং ২য় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস-এ অংশ নেবেন।  

এছাড়া ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর শীর্ষ ১০ এর বাকি ৭ জনের মধ্যে ডরিস রাকা বিশ্বাস রিম্পিকে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), অনামিকা চন্দকে মিস এশিয়া (ভারত), জেসরিন হোসেন তমাকে মিস এশিয়া গ্লোবাল (ভারত), আয়শা রহমানকে মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত), নীলাঞ্জনা রহমানকে মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন), জুমানা নায়িলাত শখকে মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) এবং হুমায়রা শাহজাহানকে মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো ও আলবেনিয়া) প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য পাঠানো হবে।

এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছিল। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

রাহুলের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রি। টালিউড…
রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’
0
Share