Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বন্ধুর মৃ’ত্যুতে শাকিব খানের শোক

শাকিব খান | ছবি: ফেসবুক

২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান অভিনেতা শাকিব খানের কাছের বন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। ৫ ডিসেম্বর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বন্ধু হারানোর শোক প্রকাশ করতে দেখা যায় অভিনেতাকে।

বন্ধুর মৃ’ত্যু শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি সেই বিষয়টি অভিনেতার লেখায় ছিল স্পষ্ট। ৫ ডিসেম্বর দীপুর একটি ছবি পোস্ট করে শাকিব লেখেন, “আমার বন্ধু দিপু, তুই এতো তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই। বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কতো বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকবো তোকে খুব মিস করবো রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।”

উল্লেখ্য, ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু। অন্যদিকে বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা ‘দরদ’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share