Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের শুরুতে বিয়ে করলেন আরমান মল্লিক

আরমান ও আশনা দম্পতি | ছবি: ইনস্টাগ্রাম

২ জানুয়ারি জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু করলেন ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক। নিজের দীর্ঘ দিনের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করার সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন গায়ক নিজেই।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গায়ক আরমানের শেয়ার করা স্থিরচিত্র গুলোতে দেখা যায়, বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। আশনার পরণে ছিল কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্না খচিত গয়না। অন্য দিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি। বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’ রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

আরমান মল্লিকের ইনস্টাগ্রাম পোস্ট | ছবি: ইনস্টাগ্রাম

২০২৩ সালের আগস্টে বাগদানের প্রায় দেড় বছর পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন আরমান-আশনা জুটি।

প্রসঙ্গত, বাগদানের সময় প্রেমিকা আশনার জন্য ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লাভ’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন আরমান মল্লিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share