Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ফেসবুক হারালেন শরাফ আহমেদ জীবন!

নাট্যনির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন | ছবি: ফেসবুক

বিজ্ঞাপন বিতর্কের জেরে এবার ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ হারিয়েছেন নাট্যনির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।

সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স- উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এক পোস্টে অভিনেতা শিমুল শর্মার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করে লিখা হয়, ‘অবশেষে শরাফ আহমেদ জীবন এর অফিসিয়াল পেজটি আউট। নেক্সট দাদু, অপেক্ষা।’

এর আগে সাইবার ফোর্স নামে ফেসবুক গ্রুপে দেয়া পোস্টে বলা হয়, ‘শরাফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়া হলো..! ব্যাচেলর পয়েন্টের নাটকের অভিনেতা শরাফ জীবনের ফেসবুক ওই দেশে পাঠিয়ে দেয়া হলো।’

বর্তমানে ফেসবুকে সার্চ দিয়েও শরাফ আহমেদের অ্যাকাউন্ট এবং পেজ পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, সম্প্রতি একটি কোমলপানীয়র বিজ্ঞাপনে শরাফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে। তার থেকেই নির্মাতা ও অভিনেতার ফেসবুক পেজ নষ্ট করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

রুমিনের রাজনৈতিক সংগ্রাম-বিজয়ের প্রশংসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়…
জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের
0
Share