Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ফের সেন্সরে যাচ্ছে ‘রানা প্লাজা’

‘রানা প্লাজা’ সিনেমার দৃশ্যে পরী মণি | ছবি: আইএমডিবি

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে প্রায় ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘রানা প্লাজা’ সিনেমাটি ফের একবার সেন্সর বোর্ডে পাঠাচ্ছেন নির্মাতা নজরুল ইসলাম খান।

প্রায় ১১ বছর আগে অসহায় পোশাক কর্মীদের সাথে রানা প্লাজায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার গল্পে নির্মিত সিনেমাটি ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা পায়। পড়ে নির্মাতা হাইকোর্টে রিট করলে সিনেমাটি ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট, মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞার কবলে পড়ে।

সেন্সরবোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নির্মাতা। তবে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নির্মাতা নজরুল। গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখন সময়ের পরিবর্তন হয়েছে। দেশে এখন অন্তর্বর্তী সরকার। মানুষ কথা বলতে পারছে, নিজের মতপ্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব। এখন তাই আমরা আশায় বুক বেঁধেছি। মুক্তির প্রস্তুতি নিচ্ছি। তবে তারও আগে প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। এ জন্য আমরা আলোচনা করতে চাই সংশ্লিষ্টদের সঙ্গে। প্রয়োজনে আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন সিনেমাটি।’

‘রানা প্লাজা’র প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক সাইমন সাদিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share