Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফের একবার সংসার ভাঙছে মিথিলার?

অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জি ( কোলাজ করা) | ছবি: ফেসবুক

ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। তবে এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার নতুন করে চড়াও হয়েছে আলোচিত এই তারকা দম্পতির বিচ্ছেদের সুর।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, গেল ২৩ সেপ্টেম্বর ছিল নির্মাতা সৃজিতের জন্মদিন। ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন।

বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন মিথিলা। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই।

মাঝে নির্মাতার বাড়িতে সাপ পালনের কারণে মেয়েকে নিয়ে আলাদা বাসায় থাকার কথাও জানিয়েছিলেন মিথিলা। যদিও বরাবরই সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে লং ডিসট্যান্স বিয়েটায় সুখী আছেন দুজনেই।

উল্লেখ্য, মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
0
Share