Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

ফের একবার একত্রিত হচ্ছেন শিল্পীরা

নানান অনিয়ম, দুর্নীতি থেকে বেড়িয়ে নতুন করে সংস্কার করার হচ্ছে বাংলাদেশ। নানান ক্ষেত্রে সংস্কারের দাবি নিয়ে সাধারণ জনগণের মত সরব হয়েছেন শোবিজের তারকারাও।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। সেই দাবি পূরণের লক্ষ্যে ১৩ আগস্ট মঙ্গলবার রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ান তারকা ‌মুহিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহা উৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই।’

বিটিভির সামনে অবস্থান প্রসঙ্গে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুহিন লিখেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও সমাধান আসেনি। আমরা মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন, শিল্পীদের (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও শব্দগ্রাহক) পেশা হিসেবে স্বীকৃতি, দলীয়করণমুক্ত, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি, সরকারি-বেসরকারি সব মাধ্যমে (টেলিভিশন চ্যানেল, রেডিও ও সব ডিজিটাল প্রচার সংক্রান্ত) শিল্পীসম্মানী বৃদ্ধি, রয়্যালটির অসম বণ্টন, অডিও-ভিডিও কোম্পানির একাধিপত্যসহ অনেক যৌক্তিক দাবি ও সমাধান তুলে ধরবো।’

মুহিন খানের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিভিন্ন প্রজন্মের আরও অনেক শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী

সুস্থ ধারার ছবিকে উৎসাহিত করতেই হলে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডির প্রেক্ষাগৃহে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন…
সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী
0
Share