Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

‘ফিমেল’ ড্রামার নতুন কিস্তিতে থাকছে যে চমক

‘ফিমেল ৪’ ফিল্মের পোস্টার । ছবি: ফেসবুক

ছোটপর্দার দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এই পরিচালকের অন্যতম হিট ড্রামা সিরিজ ‘ফিমেল’। সিরিজটির চতুর্থ কিস্তি আসছে আসন্ন ঈদুল আজহায়। সম্প্রতি ‘ফিমেল ৪’ নিয়ে অমি জানালেন নতুন এক চমক দেয়ার কথা!

মূলত ‘ফিমেল’ সিরিজের আগের ৩টি কিস্তি এসেছে নাটক হিসেবে। কিন্তু এবার নাকি ‘ফিমেল ৪’ নাটক নয়, আসছে ওয়েব ফিল্ম আকারে। যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে নির্মিত নাটকটির আগের সবগুলো কিস্তিই ইউটিউবে দর্শকের মাতিয়েছে। সেজন্যেই এবার এটি ওয়েব ফিল্ম আকারে প্রকাশ করার নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাজল আরেফিন অমি | ছবি: ফেসবুক 

অমি জানান, ‘২০১৪ সাল থেকে টিভি, ইউটিউবের পর এখন ওটিটিতেও কাজ করছি। প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি। ওটিটিতে আমার কাজ দেখতে গেলে টাকা দিতে হয়। নতুন প্ল্যাটফর্ম, নতুন নিয়ম। তাই কাজটিও আমি ঐ রকম যত্ন সহকারে করি।’

পরিচালক যোগ করেন, ‘আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা আরও বেড়ে যাবে। নির্মাতারা বড় পরিসরে কাজ করার সাহস পাবে।’

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গ’র ফেসবুক পেজে মুক্তি পেয়েছে ‘ফিমেল ৪’-এর ফার্স্ট লুক। তাতে দেখা গেছে জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা প্রমুখকে। এরপর এসেছে টিজার। তাতে চমক হিসেবে দেখা গেছে অভিনেতা ইরেশ যাকেরকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share