Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

প্রেম ভেঙে গেছে সামিরা খান মাহির!

প্রেমিকের সাথে বিচ্ছেদ হয়ে গেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির। বিষয়টি নিজেই স্বীকার করেছেন তিনি। গত ৪ বছর ধরেই সম্পর্কে ছিলেন অভিনেত্রী। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল।

বছর দুয়েক আগে প্রকাশ্যে এনেছিলেন প্রেমিকের কথা, এবার সামনে আনলেন সম্পর্ক বিচ্ছেদের কথা। একের পর এক খারাপ সময় খারাপ সময় যাচ্ছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করে সামিরা খান মাহি লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোল্ড হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।

প্রেমিকের সাথে মাহি | ছবি: ফেসবুক

যাদেরকে কষ্ট দিয়েছেন তিনি তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। বললেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি।

আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়’।

জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য’।

ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে পরিচয় হয় মাহির। এক বছরের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে চার বছর সম্পর্কের ইতি ঘটলো বলে জানান এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share