Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

প্রেমিকের সাথে নতুন অ্যালবাম আসছে সেলেনার  

সেলেনা গোমেজের অভিনীত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’ অস্কারে এবার ১৩টি মনোনয়ন পেয়েছে। সিনেমার অভিনয়শিল্পী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এসব অধ্যায় পার করে আবারও নিজের চেনা ভুবন গানে ফিরলেন সেলেনা গোমেজ ।

নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সেলেনা। অ্যালবামটির নাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’। প্রকাশ পাবে আগামী ২১ মার্চ। এরই মধ্যে ‘স্কেয়ার্ড অব লাভিং ইউ’ নামে অ্যালবামের প্রথম গানটি মুক্তি পেয়েছে। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত এসব গানে ধরার চেষ্টা করেছেন সেলেনা। এ অ্যালবামে সেলেনার সাথে আছেন তার প্রেমিক প্রডিউসার ও সং রাইটার বেনি ব্ল্যাঙ্কো।  

প্রেমিক বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজ | ছবি: গেটি ইমেজ

এই আমেরিকান রেকর্ড প্রডিউসার ও সং রাইটারের সঙ্গে বছরখানেকের বেশি সময় ধরে প্রেম করছেন সেলেনা। ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস সেলেনা, সেটা বোঝা যায় গত বছর হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, ‘এটা আমার জীবনে সবচেয়ে নিরাপদ অনুভূতি, তার সঙ্গে আমি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি’। সম্পর্কের এক বছর পূর্তিতে গত ডিসেম্বরে দুজন বাগদানও সেরে নিয়েছেন। ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’ অ্যালবামটি তাই একদিক থেকে হতে যাচ্ছে সেলেনা ও বেনির ভালোবাসা ভ্রমণের গুরুত্বপূর্ণ দলিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া
0
Share