Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

প্রাক্তন স্বামীর সঙ্গে শেফালির শেষ দেখা হয়েছিলো বাংলাদেশে!

সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউডের বোল্ড ড্যান্সার, আইকনিক “কাঁটা লাগা” খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তার মৃত্যুতে বলিউড প্রাঙ্গনে নেমে এসেছে অনাকাঙ্ক্ষিত শোক ও রহস্য। তার মৃত্যু অন্য অনেকের মতো মেনে নিতে পারছেন না তার প্রাক্তন স্বামীও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালির প্রাক্তন স্বামী, গায়ক হরমিত সিং প্রকাশ করলেন এক গভীর ও আবেগঘন স্মৃতি। সম্পর্কের তিক্ততা, অভিযোগ, ভাঙনের কষ্টকে দূরে সরিয়ে রেখে দুজন এক হয়েছিলেন সুন্দর আবেগঘন মুহূর্তে।

শেফালির প্রাক্তন স্বামী গায়ক হরমিত সিং

সাক্ষাৎকারে হরমিত জানান, বছর দুয়েক আগে একটি শো’র জন্য তিনি বাংলাদেশ এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে কাকতালীয়ভাবে বিমানেই শেফালির সঙ্গে তার দেখা হয়। সেই বিমান যাত্রায় তারা বসেছিলেনও পাশাপাশি এবং কথা বলেছেন দীর্ঘক্ষণ।  

হরমিত বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা আমাদের মধ্যে কথা হয়েছিল। খুব ভালো আলোচনাও হয়েছিল। এটা ঠিক যে শেফালি আর আমাদের মধ্যে নেই। এই যন্ত্রণা মেনে নেওয়াও কঠিন। তবে, ও আজীবন আমার হৃদয়ের সঙ্গে জুড়ে থাকবে।’

জানা গেছে ইউরোপে থাকায় শেফালির শেষকৃত্যে অংশ নিতে পারেননি তিনি। তবে শেষকৃত্যে অংশ না নিতে পারলেও শোক প্রকাশ করেছেন হরমিত সিং। শেফালির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত খুব যত্ন করে নিজের কাছে রেখে দিবেন বলে জানিয়েছেন হরমিত।

শেফালির মৃত্যুতে হরমিত লিখেছেন, ‘তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতি সারা জীবন যত্ন করে রেখে দেব নিজের কাছে। তোমার মৃত্যু আমাকে মানসিক ভাবে খুব দুর্বল করে দিয়েছে’।

২০০৪ সালে হরমিত সিংয়ের সঙ্গে শেফালির বিয়ে হয়। প্রায় পাঁচ বছর সংসার করার পর ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

শেফালির ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখনই হরমিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তবে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না বলেই জানা যায়।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share