Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৫, ২০২৬

প্রথম রোজায় মিশা সওদাগরের বার্তা

মিশা সওদাগর । ছবি: ফেসবুক

‘রিয়েল’ লাইফ ও ‘রিল’ লাইফের মাঝে যে আকাশ-পাতাল তফাৎ থাকতে পারে, তার বাস্তব উদাহরণ অভিনেতা মিশা সওদাগর। পর্দার জনপ্রিয় এই খলনায়ক এবছরের রমজান মাসের প্রথম দিনে বিষয়টি আরও একবার প্রমাণ করলেন যেন!

১২ মার্চ নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছেন মিশা। ছবিতে মেঝেতে বসে আছেন অভিনেতাসহ বিভিন্ন বয়সের কয়েকজন মানুষ। সবার মাথায় টুপি, পরনে পাঞ্জাবী। ছবি দেখেই বোঝা যাচ্ছে কোনো দোয়া–কালাম পাঠের আয়োজন করা হয়েছে সেখানে।

মিশা সওদাগরের পোস্ট করা ছবি । ফেসবুক থেকে সংগৃহীত

ছবির ক্যাপশনে মিশা লিখেছেন, ‘পবিত্র রমজান মাস আমাদেরকে একত্র হতে শেখায়। পবিত্র রমজান মাস আমাদেরকে ভালোবাসতে শেখায়। পবিত্র রমজান মাস আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায়। পবিত্র রমজান মাস আমাদেরকে সিয়াম সাধনা শিখায়। রমজানুল কারীম মোবারক।’

মিশা রমজানের প্রথম দিনে এই পোস্টের মাধ্যমে তার সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের সাথে ধর্মীয় বার্তা ছড়িয়ে দিলেন। যা মনে ধরেছে নেটিজেনদেরও। মিশার পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার প্রশংসা করে অনেককেই মন্তব্য করতে দেখা যাচ্ছে। অনেকে আবার রমজানের শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকাকে।

উল্লেখ্য যে, দীর্ঘ তিন দশক ধরে রুপালী পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন মিশা সওদাগর। তিনি বাংলাদেশের অন্যতম খল-অভিনেতা। তবে পর্দায় নেতিবাচক চরিত্রে দেখে গেলেও বাস্তবে তিনি ঠিক এর বিপরীত, যা তার ইন্ডাস্ট্রির সহকর্মীরা বেশ ভালোভাবেই জানেন। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু দৃষ্টান্ত নেটিজেনরাও দেখতে পান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে
0
Share