Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

প্রকাশ্যে নিশোর নতুন সিনেমার নাম

অভিনেতা আফরান নিশো | ছবি: ফেসবুক

দীর্ঘ বিরতি ভেঙে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়ে অভিনেতা আফরান নিশোর পর্দার ফেরার খবর এখন পুরনো। এবার জানা গেল বহুল প্রতীক্ষিত সিনেমার নাম।

নির্ভরযোগ্য একাধিক সূত্র ২৪ অক্টোবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে আফরান নিশো বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন ‘দাগী’ চরিত্রে। আলফা আইয়ের ব্যানারে ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগী’ সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা নিশোকে।  

নির্মাতা শিহাব শাহীনের সাথে অভিনেতা আফরান নিশো | ছবি: ফেসবুক

জানা গেছে, ওটিটি অধ্যায় ভুলে শিহাব শাহীন এখন ব্যস্ত সময় পার করছেন নিশোকে নিয়ে ‘দাগী’ নির্মাণের লক্ষ্যে। ইতোমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতেও ছবির নামটি নিবন্ধন করেছেন নির্মাতা শিহাব। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরেই সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা।

‘দাগী’ প্রসঙ্গে নির্মাতার সাথে যোগাযোগ করা হলে শিহাব শাহীন বলেন, ‘কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে। তার আগে সিনেমা নিয়ে কিছু বলতে চাইছি না।’

উল্লেখ্য, ২০২৩ সালে নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমা হল কাঁপিয়েছিলেন নিশো। তাই অভিনেতার দ্বিতীয় সিনেমা নিয়ে তার ভক্তদের আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা
0
Share