Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

প্রকাশ্যে এলো আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’

আইয়ুব বাচ্চু | ছবি: ফেসবুক

১ ডিসেম্বর ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে প্রকাশ্যে এসেছে গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ দায়িত্বে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগেই এবি’র চলে যাওয়ার ছয় বছর পর প্রকাশিত হল ‘ইনবক্স’ গানটি।

আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা জানিয়েছেন, ‘বাচ্চুর অনেক গান এখনও অপ্রকাশিত রয়েছে। আমার ইচ্ছা ক্রমশ সবগুলোই প্রকাশ করবো। কিন্তু ভিডিও তৈরি করতে বেশ খরচ। যদি কেউ এগিয়ে আসে, খুব ভালো হয়। তবে কেউ না এলে, আমি একাই গানগুলো প্রকাশ করবো।’

এবি’র চলে যাওয়ার এত বছর পরেও শ্রোতা ভক্তদের কাছে তার চাহিদা যেন একটু কমেনি। ইউটিউবে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে ‘ইনবক্স’। কমেন্ট বক্স ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়।   

উল্লেখ্য, ১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডই পরে লাভ রান্‌স ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। ২০১৮ সালের ১৮ অক্টোবর, মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share