Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

প্রকাশিত হল দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’

আজ ২০ মার্চ প্রকাশিত হল দাগি সিনেমার প্রথম গান। গানটি ১ মিনিট ৪২ সেকেন্ডের। গানে দেখা যায় প্রেমিক নিশান ও প্রেমিকা জেরিনের গল্প। প্রবল আবেগে জড়িয়ে থাকার অসীম আকুতি। মেঘের ভিতর জল যেমন অদৃশ্য হয়ে থাকে তেমনি নিশান জেরিনের, জেরিন নিশানের আত্নার ভিতর মিশে যেতে চায়। ভালোবাসার এক পরম বাসনা। প্রেমে ফানা হয়ে যাওয়ার দুর্বার ইচ্ছে। বসন্তের আবহের মতো স্নিগ্ধ দুইজন মানুষ কিন্তু পরক্ষনেই কিছুটা মেঘ নেমে আসে দৃশ্যে। কি যেন ঘটে যায় তাদের জীবনে।

‘একটুখানি মন’ গানের দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা | ছবি: চরকি

‘একটুখানি মন’  শিরোনামের গানের দৃশ্যে এভাবেই ফুটে উঠেছে নিশান–জেরিনের ভালোবাসার গল্প। আজ বেলা ৩টায় প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার এই গানটি। এটি সিনেমার প্রথম গান। যে নিশান ও জেরিনের কথা বলা হচ্ছে, সেটি মূলত সিনেমার চরিত্রের নাম। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘একটুখানি মন’ শিরোনামের গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি লিখেছেন কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন। আগেও তিনি শিহাব শাহীন ও সাজিদ সরকারের সঙ্গে কাজ করেছেন। সাদাত হোসাইন জানান, তিনি কখনোই গান লেখার চেষ্টা করেন না। তিনি লেখেন কবিতা। পরে সেটি শ্রোতাদের সামনে আসে গান হয়ে।

‘একটুখানি মন’ গানটি লেখার পেছনের গল্প জানিয়ে সাদাত হোসাইন বলেন, ‘একটা অস্থির সময় যাচ্ছে। তাই লেখার সময় শব্দ–বাক্যে স্নিগ্ধতা রাখতে চেয়েছি। গানটির মধ্যে একটা সম্মোহনী শক্তি রয়েছে বলে আমার মনে হয়েছে। এর জন্য আমি সাজিদ সরকার এবং শিহাব শাহীনকে ধন্যবাদ দেব। তবে বেশি ধন্যবাদ দেব নির্মাতাকে। গানের প্রত্যেকটি ড্রাফট তিনি আমাকে শুনিয়েছেন, শব্দ যুক্ত করা বা বাদ দেওয়ার ব্যাপারে কথা বলে নিয়েছেন। অনেক কথার পর সুর–শব্দ নিয়ে আমরা একটা যৌক্তিক জায়গায় আসতে পেরেছি। আশা করছি, গানটি শ্রোতা–দর্শকদের ভালো লাগছে।’

একটুখানি মন’ গানের দৃশ্যে আফরান নিশো| ছবি: চরকি

‘একটুখানি মন’ গানটি নিয়ে কণ্ঠশিল্পী মাশা ইসলাম বলেন, ‘সবাই চাইছিল গানটিতে যেন আমি কণ্ঠ দিই। আমিও ভাবলাম, গানটি ঠিকমতো রেকর্ড করে দেখি কী হয়। প্রথমে শুনেই গানটির সুর খুব ভালো লেগেছে, তা ছাড়া ঈদের সিনেমার গান এটি। সব মিলিয়ে আমারও আগ্রহ ছিল। চেষ্টা করেছি সেরাটা দিয়ে কাজটি করার।’

এই গানের মাধ্যমে ১০ বছর পর সিনেমায় আবার এক হলেন নির্মাতা শিহাব শাহীন ও সুরকার সাজিদ সরকার। গানটি তৈরির গল্প বলতে গিয় সাজিদ সরকার বলেন, ‘আমরা একটা সুন্দর রোমান্টিক গান করতে চেয়েছি। সাদাত হোসাইন দারুণ লিখেছেন। শব্দের নিজস্ব একটা অনুভূতি আছে। সেটাকে শ্রোতাদের কাছে আরও প্রাণবন্ত করে তোলাটাই ছিল আমার কাজ। শুধু গানটাই নয়, পুরো সিনেমার যে আবহ, তার সঙ্গেও যেন সুরটা যায়, সেটাও আমাদের ভাবনায় ছিল। এখন গানটি শ্রোতারা শুনছেন, তাঁরাই বলবেন কেমন লাগছে।’

দাগি’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্লাটফর্ম  চরকি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share