Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

পারিশ্রমিক নিয়ে গড়বড়- বন্ধ অক্ষয়ের ‘ওয়েলকাম থ্রি’ সিনেমার শুটিং

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার পোস্টার | ছবি: ইংলিশ জাগরান

৯ সেপ্টেম্বর ছিল অভিনেতা অক্ষয় কুমারের জন্মদিন। তার ৫৬তম জন্মদিনেই প্রকাশ করা হয় দর্শকপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলের সিনেমার টিজার। প্রথম ঝলকেই দর্শকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয় অক্ষয়ের ‘ওয়েলকাম থ্রি’। কিন্তু শুটিং শুরু করার পর পারিশ্রমিক ইস্যুতে বিপাকে পড়লো এই সিনেমা।

ভারতীয় সংবাদ মাধ্যম হতে জানা যায়, পারিশ্রমিক বকেয়া থাকায় শুটিংয়ের সাথে যুক্ত কলাকুশলীরা ডাক দিয়েছেন শুটিং বন্ধ করার জন্য। শুটিং বন্ধ রাখার এই নির্দেশ আসে দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ির তরফ থেকে। তাদের দাবি বকেয়া টাকা না দেওয়া হলে শুরু করা যাবে না সিনেমার শুটিং। 

তবে এই ব্যাপারে কথা বলেননি ‘ওয়েলকাম থ্রি’ সিনেমার পরিচালক আহমেদ খান এবং প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।

এদিকে বক্সঅফিসে ভালোই পারফরম্যান্স দেখাচ্ছে বলিউডের খিলাড়ির সিনেমা ‘ওহ মাই গড টু’। এই সিনেমার সাফল্যের মাঝেই খবর আসে বিগবাজেট সিনেমা ‘ওয়েলকাম থ্রি’-এর। অক্ষয়ের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে একঝাঁক বলিউড তারকাকে। তারা হলেন সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি প্রমুখ।

২০২৪ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে  ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ শীর্ষক এই সিনেমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share