Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পর্দার ভাই-বোন থেকে বাস্তবে স্বামী-স্ত্রী

তারকা দম্পতি সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী | ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ অভিনয়শিল্পী সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। পর্দায় অধিকাংশ সময়ে ভাই-বোনের চরিত্রে দেখা দিলেও দুই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সম্প্রতি নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে বেশ কিছু ছবি শেয়ার করে নজরে এসেছেন পর্দার ভাই-বোন ওরফে বাস্তব জীবনে দম্পতি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশকিছু ছবি শেয়ার করেন সুদীপ। যেখানে হাসি-খুশি দেখা যায় তাদের। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমরা রূপকথায় বিশ্বাসী।’

পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে ভক্তদের শুভেচ্ছাবার্তা ভরা কমেন্টস।

বেশকিছুদিন আগে রচনা ব্যানার্জির সঞ্চালনায় টেলিভিশন অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানে নিজেদের ভাই-বোন বলে পরিচয় দিয়েছিলেন সুদীপ-অনিন্দিতা। ওই অনুষ্ঠানে অনিন্দিতা বলেছিলেন, ‘গোয়েন্দা গিন্নিতে আমি আর সুদীপ একসঙ্গে কাজ করতাম। ওখানেই আমার দাদার চরিত্রে অভিনয় করেছিল। একটি দৃশ্যে দেখানো হয়েছিল আমি মারা গিয়েছি আর ও আমার ধরে কাঁদছে।’

এ ঘটনা শুনে রচনা হাসতে হাসতেই বলেছিলেন, ‘বোন রে ওঠ রে বলতে বলতে একেবারে বউ বানিয়ে ফেলল!’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share