Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

পর্দায় ফিরছে ডিসির ‘সুপারম্যান’!

সুপারম্যান চরিত্রে ডেভিড কোরেন্সওয়েট | ছবি: ভ্যারাইটি

নতুন বছরে মার্বেল-ডিসি ফ্যানদের অন্যতম প্রিয় ক্যারেক্টার, সুপারম্যান আসছে নতুন করে। ১৯ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে ‘সুপারম্যান’ সিনেমার ট্রেইলার। যা ভক্তদের আগ্রহের পারদ নিয়ে গেছে তুঙ্গে। 

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। প্রকাশিত ট্রেইলারে দেখা যায় বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ তাকে পুনর্জীবিত করে।

ধারণা করা যাচ্ছে, ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে। ২ মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান ও খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে। এরই মধ্যে ট্রেইলারটির ভিউ ছাড়িয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ভিউ!

এর আগে হেনরি ক্যাভিল ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ও এর স্পিন-অফ সিনেমাগুলোয় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গান ও স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটও চরিত্রটিকে নিজের করে নিয়েছেন। ডিসি স্টুডিওর সাম্প্রতিক সিনেমাগুলো বড় সাফল্য আনতে পারেনি। ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ও ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমাগুলো উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে। তবে সুপারম্যান সাফল্যের সম্ভাবনা রাখে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি – এক শহরের নিভে যাওয়া আলো

সিনেমা হল সংস্কৃতি – পোস্টার, টিকিট লাইন আর হারানো উন্মাদনা ঢাকা শহরকে যারা শুধু যানজট, কংক্রিট আর…
হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি - এক শহরের নিভে যাওয়া আলো

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন – ক্ষুব্ধ ওমর সানি

বিচ্ছেদের গুঞ্জনের জবাবে যা বললেন ওমর সানি দীর্ঘদিন ধরে দুই দেশে আলাদা থাকছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী…
মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

“দ্য বিটলস-এ ফোর ফিল্ম সিনেমাটিক ইভেন্ট” ছবির প্রথম লুক প্রকাশ

দ্য বিটলস “দ্য বিটলস-এ ফোর ফিল্ম সিনেমাটিক ইভেন্ট” সিনেমার প্রথম লুক প্রকাশ করেছে প্রযোজক সংস্থা। বহুল…
দ্য বিটলস-এ ফোর ফিল্ম
0
Share