Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

পরীর পাঠানো ডিভোর্স লেটারের জবাবে যা বললেন রাজ

অভিনেত্রী পরীমণির পাঠানো ডিভোর্স লেটার নিয়ে যেদিন মিডিয়াপাড়া সরগরম, সেদিন অফিশিয়ালি কোনো বক্তব্য না দিলেও তার পরদিন ডিভোর্সের ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলেন অভিনেতা শরিফুল রাজ।

তিনি জানান, তালাকের নোটিশের বিষয়টি শোনার পর তিনি তার ম্যানেজারের মাধ্যমে নোটিশটি সংগ্রহ করেন। ‘উইথ ডিউ রেস্পেক্ট’, পরীকে প্রাক্তন স্ত্রী হিসেবে উল্লেখ করে তিনি পরীর সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বলেন, “আলহামদুলিল্লাহ কবুল বলছি।”

“আমি এমন ভয়ংকর একজন মানুষকে বারবার সুযোগ দিয়েছি”- তবে চিত্রনায়িকার দেওয়া এমন বক্তব্যের সাথে তিনি দ্বিমত পোষণ করেন। এই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, “আমি যেহেতু ভয়ংকর মানুষ, সেই ভয়ংকর মানুষকেই তো দেখছি বিয়ে করল, সংসার করে বাচ্চাও নিল! আমাকে ডিভোর্স দিয়েছে ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে মিথ্যাচার না করলে ভালো হয়। কারণ, আমারও একটা পরিবার আছে।”

সূত্র: প্রথম আলো

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

‘পাওমুম পার্বণ ২০২৫’ বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ ২০২৫’ আয়োজন করা হয়েছে। পার্বণটি…
বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে।…
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

নোবেল ২০২৫ : সাহিত্যে বিজয়ী হলেন লাসজলো ক্রাসনাহোরকাই

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল ২০২৫ পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো…
নোবেল ২০২৫

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’ তলোয়ার নিয়ে লড়াই করছেন সাদিয়া আয়মান। কখনো আত্মরক্ষা করছেন, কখনো…
মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল
0
Share