Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

‘পয়জন’ আসছে দীপ্ত প্লে-তে

‘পয়জন’ আসছে দীপ্ত প্লে-তে | ছবি: ফেসবুক

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে ১০ জুন মুক্তি পাচ্ছে অভিনেত্রী তানজিন তিশা অভিনীত অরিজিনাল ফিল্ম ‘পয়জন’। এদিন সন্ধ্যা ৭টা থেকে দর্শকরা উপভোগ করতে পারবে ছবিটি।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘পয়জন’ ওয়েবফিল্মে তিশার দেখা মিলবে ভিন্ন রূপে। তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, টাইগার রবি, রওনক রিপন, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

রূপা মীর্জা নামের এক নায়িকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘পয়জন’। যে নায়িকার তিন তিনটা ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট হয়। সাথে জিতে নেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। রূপা মীর্জা যখন টক অব দ্য শোবিজ, তখন এই সাকসেস সেলিব্রেট করতে তিনি একটি পার্টি থ্রো করেন। আলোকোজ্জ্বল ঐ পার্টিতে শুন্য থেকে শিখরে ওঠা রূপার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন, পর, শত্রু, মিত্র, মুখ ও মুখোশ সব যেন এক গোলক ধাঁধা! পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!

নতুন ফিল্ম নিয়ে তিশা জানান, ‘আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবন যাপনও রপ্ত করেছি । আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কি ডিল করতে হয়। আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপা মির্জা ছিলাম।’

অভিনেত্রী আশা করছেন দর্শকরা ‘পয়জন’ দেখে হতাশ হবেন না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share