Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

‘পঞ্চায়েত’ বসবে আরও দুই সিজনে

‘পঞ্চায়েত’ বসবে আরও দুই সিজনে | ছবি: গুগল

২৮ মে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর তৃতীয় কিস্তি। মুক্তির পর থেকেই ট্রেন্ড করছে এটি। তৃতীয় সিজন নিয়ে দর্শকদের উন্মাদনার মাঝেই ভক্তদের জন্য এলো সুখবর!

বলিউড লাইফ ডটকমের তথ্যানুযায়ী, আরও দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র। জনপ্রিয়তার বিষয় ও দর্শকদের কথা মাথায় রেখেই পরবর্তী সিজনের ঘোষণা দিলেন পরিচালক।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরবর্তী সিজন নিয়ে দীপককে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গেছে।‘ শুধু তাই নয়, ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজনের পর পঞ্চম সিজনও আসবে। কেননা, পরিচালক বলেছেন, সিরিজটির পঞ্চম কিস্তির কথাও ভাবছেন তারা।

প্রসঙ্গত, ‘পঞ্চায়েত’ শুরু করেছিল ২০২০ সালে। প্রথমে এটি টিভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলেও দ্বিতীয় সিজন থেকেই এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যামাজন। এরপর তৃতীয় সিজনও মুক্তি পায় অ্যামাজন প্রাইম ভিডিওতে।

এ সিরিজের অন্যতম চরিত্র ‘অভিষেক ত্রিপাঠী’, যার ভূমিকায় দেখা যায় জিতেন্দ্র কুমারকে। এছাড়াও এতে আরও আছেন নীনা গুপ্তা ও রাঘুভীর যাদবদের মত অভিনয়শিল্পীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share