Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

নেটিজেনদের তোপের মুখে অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস | ছবি: ফেসবুক

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের ১১টি জেলার লাখ লাখ মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও অন্য সবার মত চেষ্টা করে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে থাকার।তবে পাশে দাঁড়ালেও কিছু তারকাকে শুনতে হচ্ছে কটুকথা। তাদেরই একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি অপু বিশ্বাস নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট করে জানান, তিনিও আর্থিক সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য। ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছিলেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’

আর তাতেই আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শে থাকা এ নায়িকা ভক্তদের রোষানলে পড়েন। একজন লেখেন, ‘ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যার্তদের কাছে যেতে পারেন না। এসব ভণ্ডামি ছাড়েন।’

অপর একজন প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, ‘আপার (শেখ হাসিনা) সঙ্গের ছবিগুলো কেন সরালেন।’

কেউ লিখেছেন, ‘দান করছেন সেজন্য ধন্যবাদ। কিন্তু যে বাটপাড়ি করেছেন সেইগুলো মানুষ মনে রাখবে।’

কেউ কেউ আবার শেখ হাসিনার দোসর বলে যেমন তকমা দিচ্ছেন এই নায়িকাকে। কেউ বলেছেন সুবিধাভোগী। অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক, বিভিন্ন সময় দলটির হয়ে প্রচারণা, মনোনয়ন প্রত্যাশার প্রসঙ্গ টেনে এনেছেন। বিশেষ করে ছাত্রদের আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন অপু বিশ্বাস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share