Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

নুসরাত ফারিয়ার সাথে জুটি বাঁধছেন সজল

ছোটপর্দার কাজে বিরতি নিয়ে বড় পর্দায় ছুটছেন টিভি তারকা সজল। ‘জিন থ্রি’ নামে নতুন একটি সিনেমায় নাম লেখাচ্ছেন এই তারকা। সাথে থাকছেন নুসরাত ফারিয়া।

 এর আগে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন এই  অভিনেতা।  দুটি ছবিতেই নায়িকা ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে যাচ্ছে। পূজার পরিবর্তে আসছেন নুসরাত ফারিয়া। এই ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে।

 আসছে রোজার ঈদে ‘জিন থ্রি’ ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। পরিচালক কামরুজ্জামান রোমান এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। সজল জানান, চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানেই হয়েছে ছবিটির নির্মাণকাজ। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরে এসেছেন। সাথে ছিলেন নুসরাত ফারিয়াও। দৃশ্যের শুটিং সব শেষ। কিছু অ্যাকশন ও গানের শুটিং বাকি। সেগুলোও রোজার আগেই শেষ হবে।

নির্মাতা রোমান জানান, গানের শুটিং দিয়ে এ সিনেমার শুটিং শেষ হবে। যেহেতু রোজার ঈদেই ছবিটি মুক্তির  ইচ্ছে তাই পুরোদমে কাজ চলছে। এর আগে ‘জিন’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালে। ‘মোনা: জিন টু’ মুক্তি পায় ২০২৪ সালে। দেশের দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ছবি দুটি। সেই রেশ ‘জিন’ সিরিজের তৃতীয় পর্বেও থাকবে দাবি করে সজল আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আগের পর্বগুলোর চেয়ে এবার আরও অনেক বেশি রোমাঞ্চ থাকবে, টুইস্ট থাকবে। অনেক যত্ন নিয়ে পরিচালক ছবিটি বানাচ্ছেন। ঈদের ছবি হিসেবে যেন বিনোদনের কমতি না থাকে সেই চেষ্টা আছে। অনেক কষ্ট করে কাজ করছি আমরা। সময়ও যেহেতু কম তাই প্রেশার বেশি নিতে হচ্ছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকের মন ভরাবে।’

রোমান বলেন, ‘নতুন সিক্যুয়েলটির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। তবে হরর ঘরানার যে ধরনের সিনেমা দর্শক আশা করেন, তেমন গল্প নিয়ে কাজ করছি। দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, আশা করি তারা হতাশ হবেন না’। ছবিতে সজল ও ফারিয়া দারুণ অভিনয় করেছেন বলে জানান পরিচালক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share