Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

নিজেই বাজার করতে আসলেন কাজী হায়াৎ, নেটিজেনদের প্রশংসা  

কাজী হায়াৎ দেশের বিখ্যাত অভিনেতা ও নির্মাতা। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন। বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সীমানা পেরিয়ে সিনেমায়ও ছিলেন সহকারী পরিচালক। তবে এতো বিখ্যাত হওয়া সত্ত্বেও করেন সাধারণ জীবন যাপন।

সম্প্রতি একটি ভিডিওতে এই অভিনেতা ও নির্মাতাকে দেখা গেল কারওয়ান বাজারে কাঁচাবাজার করছেন। বাজার শেষে তিনি মুটেকে দিয়ে জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে রওনা দেন। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। নির্মাতাকে এভাবে বাজার করতে দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, স্যার এভাবে আপনি নিজেই বাজার করেন? এমন বিস্ময়কর সব প্রশ্নের দেখে মেলে ওই ভিডিওর মন্তব্যের ঘরে।

কেউ আবার স্যালুট জানিয়ে বলছেন,’ আপনি সত্যি বড় মানুষ। নিরহংকার।“  

১৯৭৯ সালে কাজী হায়াৎ নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘দি ফাদার’। এরপর একের পর এক সুপারহিট সিনেমা নির্মাণ করেন। ১৯৯৪ সালে ‘দেশপ্রেমিক’ ও ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘বীর’ ২০২০ সালে মুক্তি পায়।

চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে কাজী হায়াৎ জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭৩টি পুরস্কার অর্জন করেছেন।

কাজী হায়াতের ছেলে কাজী মারুফও একজন অভিনেতা। ২০০২ সালে ‘ইতিহাস’ ছবি দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল মারুফের। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। তবে এখন অভিনয়ে প্রায় নেই বললেই চলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share