Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

নারী উদ্যোক্তা তনির স্বামী আর নেই

স্বামীর সাথে ফাতিমা তনি | ছবি: ফেসবুক

১৫ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশের অন্যতম আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তনি নিজেই।

স্বামীর মৃত্যুর বিষয়টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফাতিমা তনি লেখেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’ মুহুর্তেই এই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। দুইমাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন।

স্বামীর সাথে হাসপাতালে ফাতিমা তনি | ছবি: ফেসবুক

তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাৎ হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যেক্তা। তবে এসবে তার কোনও তোয়াক্কা নেই। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share