Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

নদীতে লা’শ, পরিচয়পত্রে পিতার নাম এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান ও এটিএম খালেকুজ্জামানের জাতীয় পরিচয়পত্র (বাম থেকে) । ছবি: সংগৃহীত

প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লা’শ উদ্ধার করেছেন পুলিশ। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে পাওয়া যায় তার ম’রদেহ।

ঘটনাটি ৩০ অক্টোবরের। ঐদিন দুপুর ২টার দিকে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় একটি ভাসমান লা’শ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেন পুলিশকে। পরবর্তীতে মুলাদী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন ম’রদেহটি। এরপর মৃ’ত ব্যাক্তির পরনের পোশাকের পকেট থেকে যে জাতীয় পরিচয়পত্রটি পাওয়া যায়, সেখান থেকে মিলে খালেকুজ্জামানের পরিচয়।

পারিবারিক সূত্রে জানা যায়, এটিএম খালেকুজ্জামান বসবাস করতেন ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনে। তিনি ছিলেন অবিবাহিত। ২৪ অক্টোবর খুলনায় একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ২৬ অক্টোবর তার মা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে কলটি কেটে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ফোনটি বন্ধ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে পুলিশ ও স্থানীয়দের ধারণা, খালেকুজ্জামান লঞ্চযোগে কোথাও যাওয়ার সময় দুর্ঘটনাবশত লঞ্চ থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

উল্লেখ্য যে, লা’শের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পকেটে থাকা পরিচয়পত্র থেকে খালেকুজ্জামানের পরিচয় শনাক্ত হলে সূত্রাপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share