Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

নতুন বছরে রাম কাপুরের চমক!

রাম কাপুর ওজন বেশি ও কমানোর পর (বাম থেকে) | ছবি: ইনস্টাগ্রাম

ছোট পর্দার পরিচিত মুখ রাম কাপুর নতুন বছরের শুরুতেই চমকে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের। ৫১ বছর বয়সে এসেও শরীরের ৫৫ কেজি ওজন ঝরিয়ে অবাক করে দিয়েছেন অভিনেতা।

রাম কাপুর ওজন বেশি ও কমানোর পর (বাম থেকে) | ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রাম কাপুর জানিয়েছেন যে কেন তিনি প্রায় বছরখানেক ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। অভিনেতার সেই ছবিতে দেখা যায় বিপুল পরিমাণ ওজন কমিয়েছেন তিনি। এই বিষয়ে দেবনা গান্ধীর পডকাস্ট শোতে এসে অভিনেতা বলেন, ‘আমি যেটা করেছি সেটা হল, ৫ বছর আগে আমি প্রায় ৩০ কিলো ওজন কমিয়ে ফেলি, তারপর আবার মোটা হয়ে যাই। আর তখনই বুঝি যে আমার কী করা উচিত, আর কী নয়। আমি সেই সময় রাত জেগে জেগে এক্সপার্টদের বই পড়তাম, পডকাস্ট শুনতাম। বুঝলাম এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে যারা তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত আর যারা ভাবেন না এসব।’

রাম কাপুর আরও জানান, ‘সকালের খাবারটা সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে খেতাম। তারপর আবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ আমার নেক্সট মিল নিতাম। এর মাঝে একেবারেই কোনও খাবার গ্রহণ করতাম না। পাশাপাশি ১৬ ঘন্টার ফাস্টিংও চালিয়ে গিয়েছিলাম। রোজ ৪৫ মিনিট করে কার্ডিও, ৪৫ মিনিট শক্তি বাড়ানোর এক্সারসাইজ মিস হতো না একদিনও।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে টেলিভিশন ধারাবাহিক ‘ন্যায়’ দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন রাম কাপুর। । পরবর্তীতে ‘কসম সে’ এবং ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share