Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

‘ধানমন্ডি ৩২’ নিয়ে পরীমণির স্ট্যাটাস

৫ আগস্টে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারী আওয়ামী লীগের অনলাইন পেইজে ভাষণ দিবেন- এমন ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিজমবিরোধী ছাত্র-জনতা প্রতিবাদ স্বরুপ ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলার কর্মসূচীর ডাক দেয়। প্রতিবাদের সূত্র ধরে  ‘বুলডোজার মিছিলের’ ডাক দিলে বুধবার রাতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় ছাত্র-জনতা। এরপর রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়িটি।

পরিমনির স্ট্যাটাস

এই গণবিক্ষোভ ও ভাংচুরকে মেনে নিতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। গভীর রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও কাউকে সরাসরি নাম নিয়ে স্ট্যাটাস দেননি পরী। তবে তার এ পোস্টের লেখাতে স্পষ্ট যে তিনি ধানমন্ডি-৩২ এ আগুন ও ভেঙে ফেলাকে কেন্দ্র করেই  এই  স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে নায়িকা লিখেছেন, ‘গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে। অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে…

এভাবে নয়, এভাবে কিছু ঠিক হয় না… প্লিজ’।

পরে তিনি আরও একটি স্ট্যাটাস দেন। যেখানে পরী লেখেন- ‘প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা?

কোনটা শান্তি দেয়?

আল্লাহ সবার মনেকে শান্ত করে দিক আমিন’।

তার এই স্ট্যাটাসের কারণে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share