Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগ অস্বীকার করলেন শামীম

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি এক বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেতা। সহশিল্পী প্রিয়াঙ্কা প্রিয়া একটি টেলিভিশন চ্যানেলে শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণের হুমকি ও মাদক সেবনসহ অভিনেত্রীর গায়ে হাত তোলারও অভিযোগ করেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৬ মে রাতে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন শামীম। তার ওপর আনা অভিযোগগুলো অস্বীকার ও মিথ্যা বলে দাবী করেছেন।

মঙ্গলবার ৬ মে রাত ৯টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে শামীম হাসান বলেন, ‘তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই’।

তিনি আরো জানান, গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এসময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতোটুকুই।’

শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ ও মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা।

এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিটিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পাবে আমি মিডিয়া ছেড়ে দেবো।’

প্রিয়াঙ্কার আরো অভিযোগ ছিল, তার গায়ে হাত তুলেছেন শামীম। সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দেন অভিনেতা। বলেন, ‘আমার ক্যারিয়ার আজ ১০ বছর হল। আমার অভিনয় জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। তাহলে তিনি এমন অভিযোগ করেন কী করে। আমার বাসায় আমার মা বোন আছে। এছাড়া আমি কয়দিন আগেই বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পাবরে।’

মিথ্যা অভিযোগের কারণে প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে শামীম বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেবো না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে’।

এরপর তিনি শুটিং সেটে কাজ করা ঐদিনের সকল সহকর্মীদের কাছে জিজ্ঞেস করেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য কিনা, এতে সকল সহকর্মী মতামত দিয়েছেন যে, অভিনেতার বিরুদ্ধে আনীত সকল অভিযোগই মিথ্যা ও সাজানো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share