Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

‘দ্য ওয়াল’ এর উপর ক্ষিপ্ত পরীমনি !

পরীমনি

একটি অনলাইন নিউজ পোর্টালের উপর রাগ ঝাড়লেন পরীমনি।

পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বাংলা নিউজ পোর্টাল ‘দ্য ওয়াল’ কিছুদিন আগে রাজের ফোন চুরি হওয়া নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটিতে নায়িকাকেও ট্যাগ করা হয়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে যান পরী।

৩১ জুলাই  দুপুর আড়াইটার দিকে  খবরটির  স্ক্রিনশট নিজের অফিশিয়াল  ফেসবুক পেজে শেয়ার করেন পরী। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘’এই লোকের ফোন চুরির নিউজের সাথে আমারে হ্যাশট্যাগ দেওয়ার কি হইলো। চুরি কি আমি করছি? এইখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।’’

অভিনেত্রী পোস্টটির সাথে কফিন দিয়ে আড়াল করা রাজের একটা ছবিও জুড়ে দেন।

উল্লেখ্য, ২৯ জুলাই নিজের দুটি চলচ্চিত্রের প্রদর্শনীর জন্য কলকাতার নন্দনে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ  চলচ্চিত্র উৎসবে যোগ দেন শরিফুল রাজ। সেখানে নিজের মুঠোফোন হারানোর পর পরীমনির সাথে যোগাযোগ করেন অভিনেতা। দুই বাংলার গণমাধ্যমে পুরো ঘটনা নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

নিজের নাম জড়ানোয় নিউজ পোর্টালগুলোর উপর বরাবরই ক্ষিপ্ত হন পরীমনি। আর তার জেরেই সোশ্যাল মিডিয়াতে নিজের রাগ ঝাড়েন অভিনেত্রী। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
0
Share