Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

দ্বিতীয় সিনেমা নির্মান শুরু করেছেন মীর সাব্বির

টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণের সঙ্গেও জড়িত। জনপ্রিয় অনেক নাটকও তৈরি করেছেন ইতোমধ্যে। তবে তাঁর স্বপ্ন  চলচ্চিত্র নির্মাণ। তার এ স্বপ্নে উৎসাহ দিয়েছেন এ টি এম শামসুজ্জামান থেকে শুরু করে অনেক গুণী অভিনেতা। সিনেমা বানানোর জন্য বহুদিন ধরে নিজের ভেতরে একটি গল্প লালন করছিলেন মীর সাব্বির। ২০১৮ সালে সেটি জমা দেন সরকারি অনুদানের জন্য। অনুদান পেয়েও যান।

২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার কেন্দ্রে ছিল রইস পাগলা নামের এক চরিত্র। জঙ্গলে থাকে। কথা বলে কুকুর, গাছ, পাখি, মাছ সবার সঙ্গে। গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। আর কেউ না জানলেও রইস ঠিকই বুঝতে পারে, খুনটা কে করেছে! প্রকৃতি, পরিবেশ আর অনেকটা রহস্যের মিশেলে তৈরি রাত জাগা ফুল বেশ আলোচিত হয়েছিল। প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান মীর সাব্বির।

সিনেমায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, দিলারা জামান, শর্মিলী আহমেদ প্রমুখ।

চার বছর পর আবার সিনেমা বানাতে চলেছেন মীর সাব্বির। তাঁর দ্বিতীয় সিনেমায়ও থাকবে গ্রামীণ প্রেক্ষাপট। প্রাথমিকভাবে সিনেমাটির নাম দিয়েছেন ‘কুটু’। এরই মধ্যে শেষ করেছেন চিত্রনাট্য রচনা ও গান তৈরির কাজ। সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, কিছু সহজ-সরল মানুষের জীবনের গল্প বলবে কুটু। মীর সাব্বির বলেন, ‘আমার রাত জাগা ফুলও গ্রামীণ প্রেক্ষাপটে ছিল, তবে সেখানে শহরের গল্পও কিছুটা ছিল। নতুন যে চিত্রনাট্য লিখেছি, সেটা পুরোটাই গ্রামের গল্প।’

কুটু সিনেমার গল্প ও গান চূড়ান্ত হলেও ঠিক হয়নি অভিনয়শিল্পী। কাস্টিংয়ে নতুনত্ব থাকবে বলেই জানালেন মীর সাব্বির। শিগগির শুটিং শুরু করতে চান। তিনি জানান, সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে শিগগির সিনেমাটি আসবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share