Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

দ্বিতীয় বিয়েতে তামিমের নাচ-গান ভাইরাল

দ্বিতীয় স্ত্রীর সাথে অভিনেতা তামিম মৃধা | ছবি: ফেসবুক

বিনোদন জগতের পরিচিত মুখ ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। এবার সেই পরিচিতির সাথে যুক্ত হলো ‘ভাইরাল’ শব্দটি। নিজের দ্বিতীয় বিয়েতে নেচে-গেয়ে রীতিমত ট্রলের শিকার হচ্ছেন তিনি।

প্রথম স্ত্রী ফাইরোজ ইয়াসমিনের সাথে বিচ্ছেদের খবর গোপন রেখেই চলতি বছরের শুরুতে একটি স্ট্যাটাসে নিজের দ্বিতীয় খবর জানান তামিম। সেই সময় বেশ সমালোচনা হয়েছিল অভিনেতাকে নিয়ে।  তবে সম্প্রতি অনুষ্ঠিত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রীতম হাসানের ‘দেওরা’ গানের সুরে নিজেই একটি গান লেখেন যার একটি লাইন এমন ছিল যে, ‘আইজকা আমি পাইছি একখান মনের মতো বউ।’

এই কথা নিয়েই যত গণ্ডগোল! নেটিজেনরা উঠে পরে লেগেছেন নানান কটু মন্তব্য নিয়ে। কেউ তামিমের আগের বিয়ের ভিডিওর সাথে জুড়ে বলছেন, ৯ বছর প্রেমের পর বিয়ে করে ডিভোর্স, আর দুদিনের পরিচয়ে বিয়ে করে লাফিয়ে বলছে মনে মতো বউ পেয়েছে!

উল্লেখ্য, এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় সেরা ১৪তে ছিলেন তামিম মৃধা। পরবর্তীতে ইউটিউব ভিডিও বানাতে শুরু করেন। সেখান থেকেই পরিচিতি পান এবং কাজ শুরু করেন বিভিন্ন নাটকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share