Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

দ্বিতীয়বার মা হলেন ছোট পর্দার মৌসুমি নাগ

স্বামী শোয়েব ও দুই সন্তানের সাথে অভিনয়শিল্পী মৌসুমি নাগ | ছবি: ফেসবুক

১০ মার্চ রাজধানীর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমি নাগ। ১২ মার্চ (মঙ্গলবার) প্রথম রমজানের পবিত্র দিনে সুখবরটি গণমাধ্যমের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।

দ্বিতীয় সন্তান জন্মের খবর জানিয়ে মৌসুমি বলেন, ‘সংসারে আমাদের প্রথম সন্তান ছেলে। এরপর শোয়েব একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তার অনেক বেশি আদরের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।‘

মেয়ের নাম কি ঠিক করেছেন সেই উত্তরে অভিনেত্রী জানান, ‘আমার ছেলের অ্যাভাটার মুভির নীতিরি চরিত্রটা খুব পছন্দের। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। মেয়ের ডাক নাম হিসেবে এটাই রেখেছি। তবে সবাই মিলে নীতিরির পুরো নামটা পরে ঠিক করবো।‘

প্রসঙ্গত, ২০১০ সালের অক্টোবরে প্রেম থেকে প্রণয়ের পথে হাঁটেন মৌসুমি নাগ। অভিনয়শিল্পী শোয়েবের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন তিনি। ২০১৫ সালে পৃথিবীতে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share